ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

আমির হোসেন/ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু শিক্ষার্থীর নাম মোঃ ইউসুব খান ওরফে সিয়াম (৬)। সিয়াম রাজাপুর উপজেলার গালুয়া এলাকার সৌদি প্রবাসী মো. আল-আমিন খানের ছেলে ও গালুয়া সাহাবউদ্দিন নুরানী মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউসুব ও তার ১০ মাস বয়সী ছোট ভাই ইসমাইলকে নিয়ে তাদের মা মাহফুজা ইজিবাইকে করে উপজেলা সদরে আসছিল। ঘটনাস্থলে তাদের সামনে থাকা ইজিবাইকটি হঠাৎ ব্রেক করে। এ সময় পিছনে থাকা তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের ঐ ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে ইউসুব তার নিচে চাপা পরে। আর ছোট ভাই ইসমাইল রাস্তায় ছিটকে পরে আঘাত পায়।

স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় ও ইউসুবকে মৃত ঘোষনা করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৯:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩