ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ঝালকাঠিতে হঠাৎ করে লবনাক্ত সুগন্ধা-বিষখালির মিঠা পানি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির উপর দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বিষখালি নদী। হঠাৎ করে লবনাক্ত হয়ে গেছে এ নদীর পানি। গত ৩০ মার্চ থেকে পূর্নিমার জোয়ারের পানি আসার পর থেকেই পানি লবনাক্ত অনুভব করেন বিষখালি তীরবর্তী মানুষ। হঠাৎ করে নদীর পানি লবন হওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে ফসল হানির শঙ্কায় কৃষকরা। কিন্তু কিভাবে পানি লবন হলো তা নিয়ে অনেকেই ভাবনায় পড়ে গেছে। কেননা এ নদী থেকে সাগর অনেক দুরে আর জোয়ার ভাটা খুব কম সময়ে হয়ে যায়। যেখানে দক্ষিনাঞ্চল থেকে পানি আসা খুবই কষ্টকর। স্থানীয়রা জানান, এই প্রথম বিষখালির নদীর পানিতে লবন দেখা দিয়েছে।

তবে কতটা মঙ্গল বা অমঙ্গল বয়ে এনেছে তা সবারই অজানা। কারণ বিষখালি নদী থেকে সাগর অনেক দূরে। এত বছরে নোনা পানি আসেনি। কিন্তু হঠাৎ করেই লবন দেখা দিল পানিতে যা ভাববার বিষয়। এ পানি বেশিদিন স্থায়ী হবে কিনা তা নিয়েও সংসয় তৈরি হয়েছে।

এদিকে পানিতে বেশি পরিমান লবন দেখা দিলে মানুষের জীবনযাপনে অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। বিষখালিন নদী তীরের বাসিন্দা মাওলানা আল-আমীন জানান, আমি মানুষের কাছ থেকে শুনে নিজেই নদীর পানি পান করে দেখি পানি লবনাক্ত, হঠাৎ কেনো পানি লবনাক্ত একমাত্র আল্লাহ ভালো জানেন।

নদীরপাড়ের বাসিন্দা রুবেল ফকির বলেন, আমরা এর আগে নদীতে গোসল করতাম হঠাৎ লবনাক্ত হওয়ায় গোসল করলে শরীর কেমন জানি লাগে।

এছাড়াও এলাকার মুরব্বিরা জানান, নদীতে পানি লবনাক্ত হওয়ায় কৃষির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, জোয়ারে সমূদ্রের লবনাক্ত পানি প্রবেশ করতে পারে, তবে এ পানি আবার চলে গেলে ফসলের কোন সমস্যা হবে না।

ট্যাগস :

ঝালকাঠিতে হঠাৎ করে লবনাক্ত সুগন্ধা-বিষখালির মিঠা পানি

আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১