শিরোনাম:
টাঙ্গাইলের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১০৯৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (১৫ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
[irp]
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। হাতিয়া এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।























