ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চোরাচালান মামলার চার্জশিটভুক্ত আসামি আইনশৃঙ্খলা কমিটি সদস্য Logo খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি Logo পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি Logo শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী Logo স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি Logo ভারতের আর্শিবাদে ক্ষমতা দখল করে বসেছিল আওয়ামীলীগ Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক

পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/মানিক দেওয়ানঃ

দেশের আবাসন ব্যবস্থার উন্নয়ন ও পার্বত্য অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে বাংলাদেশকে ২৭৮ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে দুটি পৃথক প্রকল্পে ২৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান দেওয়া হচ্ছে।

আজ বুধবার (৭ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং নিজ নিজ সংস্থার পক্ষে এ সংক্রান্ত ঋণ ও অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর জন্য ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী এবং জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের পরিধি বাড়ানো।

অপর দিকে ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট’-এ ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বাস্তবায়নে এ প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদার, টেকসই অবকাঠামো নির্মাণ এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত করা হবে।

এডিবি পরিচালিত ‘জাপান ফান্ড ফর প্রস্পেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ (জেএফপিআর) থেকে প্রাপ্ত ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশের শর্তে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ আগামী ২৫ বছরে বাংলাদেশকে এই অর্থ পরিশোধ করতে হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি

আপডেট সময় : ১১:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬