ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত-৪

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ১০৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, ঢাকাগামী দাঁড়ানো একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে আরো একজন মারা যান। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত-৪

আপডেট সময় : ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২