ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১০১০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বিদ্যুৎ উপকেন্দ্র প্লাবিত হয়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে দীঘিনালা উপজেলা ও পর্যটনকেন্দ্র সাজেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক।

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার এলাকাসহ পুরো উপকেন্দ্র প্লাবিত হয়। পানি দ্রুত বাড়তে থাকায় বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কায় নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধে করে দেয় কর্তৃপক্ষ। বিদ্যুৎ না থাকায় দীঘিনালা উপজেলা সদর ছাড়াও সাজেকের আবাসিক হোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহকেরা দুর্ভোগে পড়েছেন।

দীঘিনালা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ এরশাদ আলী বলেন, দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বন্যার পানি নেমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার বলেন, পানি নেমে গেলেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেট সময় : ১২:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬