ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

Astha DESK
  • আপডেট সময় : ১২:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে বাঘাইছড়ির সাজেকে চলছে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে অবরোধকারীরা।

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা বলেন, পর্যটকের এই ভরা মৌসুমে প্রতিদিন গড়ে ৩০টি মাহিন্দ্রা ও জিপে করে প্রতিদিন হাজার হাজার পর্যটক সাজেকে যায়। আজ সকালেও অনেক পর্যটক খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশে রওনা করলেও তাঁরা বাঘাইহাটে আটকা পরেছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, অবরোধের খবর শুনে গতকাল কিছু পর্যটক সাজেক ছেড়ে গেছেন। আবার নতুন কিছু পর্যটকও এসেছেন। সব মিলিয়ে বর্তমানে সাজেকে প্রায় ৩ হাজার পর্যটক অবস্থান করছে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সকাল ৬টা থেকে আমাদের পূর্বঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। তবে বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় তাঁদের বাধা দেওয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেকে কোনো যানবাহন চলাচল করছে না। পর্যটকবাহী সব গাড়ি নিরাপত্তা বাহিনীর পাহারায় দুপুর ২ টায় সাজেক থেকে বের হবে। একই সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে গাড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

আপডেট সময় : ১২:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬