ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

News Editor
  • আপডেট সময় : ১২:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১১১৯ বার পড়া হয়েছে

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে মুরাদ রেজা ও মো. মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। রোববার সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সলিসিটর অফিসে তার পদত্যাগ পত্র জমা দিয়ে বলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণে এ পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু নয়।’

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনিও তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন।

বেলকুচিতে তিনটি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

এ এম আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এক পর্যায়ের তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হন। এরপর ২০১৯-২০২০ সেশনে প্রথম বার এবং ২০২০-২০২১ সেশনে দ্বিতিয় বারের মত সমিতির সভাপতি নির্বাচিত হন।

এর আগে ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপালনকারী মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আপডেট সময় : ১২:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০