ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সাড়ে ৮০ হাজার ইয়াবাসহ আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

নোয়াখালীতে সাড়ে ৮০ হাজার ইয়াবাসহ আটক-২

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে একটি জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩শ ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার করিমপুরে অভিযান চালিয়ে এ সকল ইয়াবা আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মোঃ পারভেজ (৪২) ও একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মোঃ বিপ্লব (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় আসামিদের ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে।

উক্ত মামলায় আটক দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদক করাবরি পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নোয়াখালীতে সাড়ে ৮০ হাজার ইয়াবাসহ আটক-২

আপডেট সময় : ০৩:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬