ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার

দেবিদ্বারবাসীর শাসক নয়,সেবক হিসেবে পাশে দাঁড়াতে এসেছি – এমপি আজাদ

Habibur Rahman Monna
  • আপডেট সময় : ১১:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, কুমিল্লা।। 

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, গত ১০ বছর যারা অসহায়, লাঞ্চিত  হয়েছেন আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি। এই দেবিদ্বারে এতদিন দু:শাসন চলেছে, এই দু:শাসন বন্ধ করে দেবিদ্বারে আবারও শান্তি ফিরিয়ে আনব। আমি বিশ্বাস করি, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন আমি প্রত‌্যেকটি ভোটের সম মর্যাদা দেব। দেবিদ্বারে আর কাউকে অন‌্যায় অত‌্যাচার করতে দেওয়া হবে না। আমি পরিকল্পনা করছি, আধুনিক গণতান্ত্রিক ব‌্যবস্থার মধ‌্য দিয়ে দেবিদ্বারের উন্নয়নে কাজ করব। আমি রাজনীতি শুরু করেছি আমার উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ‌্যন্নোয়নে কাজ করার জন‌্য। আমি প্রতিটি গ্রাম ঘুরেছি, দেখেছি রাস্তাঘাট নিয়ে মানুষের কত কষ্ট, দুর্ষশা। কথা দিচ্ছি এই কষ্ট থাকবে না।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) বিকালে ভানী ইউনিয়নের সূর্যপুর উচ্চ বিদ‌্যালয় মাঠে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে এসব কথা বলেন নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে ফুলে ফুলে শুভেচ্ছা জানান।

ভানী ইউনিয়নের ইউপি চেয়ারম‌্যান হাজী জালাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আবুল কালাম আজাদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবিদ্বার সম্পর্কে খোঁজ খবর রাখেন, তিনি দেবিদ্বারকে একটি মেগা সিটির পরিকল্পনার আওতায় নিয়ে আসবেন। আপনারা জানেন ইতোমধ‌্যে গোমতী নদীর মাটি কাটা ও সিএনজি অটোরিক্সা থেকে জিবির নামে চাঁদা বন্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে সব অন‌্যায় অপরাধ বন্ধ করা হবে। বক্তব্য তিনি আরও বলেছেন, এই ভানী ইউনিয়নের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রত্যাশা-স্বপ্ন পূরণ করার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম তুষার, মোস্তাফিজুর রহমান,

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন শিমুল, তথ্য ও গবেষণা  বিষয়ক সম্পাদক  মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া ম্যানেজার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনি।

তাবাসুম পিয়াংকা ও উপজেলা ছাত্রলীগে যুগ্ম আহবায়ক ইমরান আরফিন ইমু সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আবদুল্লাহ্ আল কাইয়ুম, উত্তর জেলা কৃষকলীগ নেতা হানিফ খান, উপজেলা মৎসজীবি লীগের  আনোয়ার হোসেন, সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মুছা ভূঁইয়া, কালাম ফরাজি প্রমুখ।

ট্যাগস :

দেবিদ্বারবাসীর শাসক নয়,সেবক হিসেবে পাশে দাঁড়াতে এসেছি – এমপি আজাদ

আপডেট সময় : ১১:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪