ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মী খুন!

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ১০৮১ বার পড়া হয়েছে

ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মী খুন!

আস্থা ডেস্কঃ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একদল দুর্বৃত্তের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন অপূর্ব নামে ছাত্রদলের একজন কর্মী। এসময় স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সম্রাট নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় ধর্ষণবিরোধী মিছিল থেকে বাড়ি ফেরার পথে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এঘটনা ঘটে।

জানা গেছে, অপূর্ব সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে এবং ছাত্রদলের কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম রাজিব বলেন, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ থেকে নেতা-কর্মীদের নিয়ে মশাল মিছিল বের হয়। ওই মিছিলে অপূর্বও ছিল।

তিনি আরও বলেন, মিছিল শেষে আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দিকে যাচ্ছিলাম। তখন অপূর্ব আমাদের পেছনে হাঁটছিল। ওই সময় বালুর মাঠ এলাকায় একটি চায়ের দোকানের সামনে একদল দুর্বৃত্ত একজন বয়স্ক ব্যক্তির ওপর চড়াও হয়ে তার সাথে ঝগড়া করছিল।

বিষয়টি দেখে অপূর্ব তাদের থামাতে যায়। এসময় দুর্বৃত্তদের মধ্য থেকে একজন অপূর্বর বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা কয়েকজন গিয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় একজনকে আটক করে পুলিশে দিই এবং অপূর্বকে গুরুতর অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যাই।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, খানপুর ৩শ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন অপূর্বকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এসময় পিটুনিতে আহত অবস্থায় আরও একজনকে আনা হয়। তাকে চিকিৎসা দেয়ার পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মী খুন!

আপডেট সময় : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫