ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতে সাজানো বিয়ে করলেন ধর্ষক

News Editor
  • আপডেট সময় : ০৪:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ১১৩০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণের অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে ধর্ষকের বিরুদ্ধে সাজানো বিয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী এক সৌদি প্রবাসী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলা সূত্র থেকে জানা গেছে, পাঁচ বছর ধরে ওই নারী সৌদিতে গৃহকর্মীর কাজ করেছেন। কিন্তু চলতি মহামারির কারণে এ বছর বাড়ি ফিরে আসেন।

ভুক্তভোগী বলেন, বিদেশে থাকা অবস্থায় মহারম আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যেদিন তিনি বিদেশ থেকে বাড়িতে আসেন ওইদিনই জোরপূর্বক ধর্ষণ করেন। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে জড়ান মহারম আলী। এরপর বিয়ের জন্য চাপ দেয়া হলে এপ্রিলের ১৫ তারিখ গোপনে বিয়ে করেন। এরপর তিনি অন্তঃসত্ত্বা হলে বিভিন্ন কৌশলে সেই সন্তান নষ্ট করে দেয়া হয়। এক পর্যায়ে বিয়ের কথাও অস্বীকার করেন মহারম।

রায়হান হত্যা:আরও এক পুলিশ সদস্য গ্রেফতার

সম্প্রতি অভিযুক্ত মহারম আলীর সঙ্গে ভুক্তভোগীর অন্তরঙ্গ ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে অভিযুক্ত মহারম আলী জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বিয়ের কাগজপত্র ভুয়া। অন্তরঙ্গ ছবিগুলোও এডিট করা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক এবং নওগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি সাইফুজ্জামান আলম বলেন, ঘটনার তদন্ত করে দলীয় নিয়মানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতে সাজানো বিয়ে করলেন ধর্ষক

আপডেট সময় : ০৪:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০