ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু: দাবি স্ত্রীর Logo বাধ্যতামূলক অবসর দেওয়া হলো পুলিশের ৩৩ কর্মকর্তাকে Logo যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা: জরুরি সভা স্থগিত Logo ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০ নারী-পুরুষ Logo কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক Logo টাঙ্গাইলে সাত দিনে পাঁচ খুন Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২

ধর্ষণের মামলায় নুরসহ ৬ জনকে গ্রেফতার চেয়ে আদালতে আবেদন

News Editor
  • আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১১৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে গ্রেফতারের আবেদন করেছেন মামলার বাদী। আদালতে রোববার মামলার অভিযোগকারী ছাত্রী এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার আবেদনটি নথিভুক্ত রাখার আদেশ দেন।

এ মামলার অপর আসামিরা হলেন- সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে অবস্থান কর্মসূচি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান বলেন, আদালত নথি পর্যালোচনায় আদেশে বলেছেন মামলাটি আমলযোগ্য। পুলিশ চাইলে আসামিদের যেকোনো সময় গ্রেফতার করতে পারেন। মামলায় আলাদা করে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করার প্রয়োজন নেই। তাই ভুক্তভোগীর আবেদনটি নথিভুক্ত করা হলো।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাবির এক শিক্ষার্থী লালবাগ থানায় ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা পরের দিন ২১ সেপ্টেম্বর মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেন।

ধর্ষণের মামলায় নুরসহ ৬ জনকে গ্রেফতার চেয়ে আদালতে আবেদন

আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০