ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু: দাবি স্ত্রীর Logo বাধ্যতামূলক অবসর দেওয়া হলো পুলিশের ৩৩ কর্মকর্তাকে Logo যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা: জরুরি সভা স্থগিত Logo ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০ নারী-পুরুষ Logo কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক Logo টাঙ্গাইলে সাত দিনে পাঁচ খুন Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২

নওগাঁর ধামইরহাটে পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

News Editor
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

মো: এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আব্দুল আউয়াল । বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া এ পরিদর্শনে তিনি তিনটি মণ্ডপ ঘুরে দেখেন।

এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এবং তথ্য সেবা কর্মকর্তা ইসতিকা আফরিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

প্রথমে জেলা প্রশাসক ধামইরহাট পৌরসভা এলাকায় অবস্থিত ধামইরহাট বাজার শিব মন্দির পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি বারোয়ারী দূর্গা মন্দির এবং টি এন্ড টি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে উপস্থিত পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে পূজার আয়োজন ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। তিনি পূজার আয়োজন সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসক বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য নওগাঁ জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে। মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে এবং সকলে উৎসবটি নির্বিঘ্নে উদযাপন করতে পারেন।”

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের ছোঁয়া দেখা যায়। মণ্ডপগুলোতে তার উপস্থিতি দেখে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, জেলা প্রশাসকের এই পরিদর্শন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূজা উদযাপনে তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে।

পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা জেলা প্রশাসনের এমন আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, “জেলা প্রশাসকের উপস্থিতি আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে এবং আমরা আশাবাদী যে এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে।”

ধামইরহাটের প্রত্যন্ত এলাকাগুলোতে জেলা প্রশাসকের পরিদর্শনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :

নওগাঁর ধামইরহাটে পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪