ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

নওগাঁয় চালকের গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

News Editor
  • আপডেট সময় : ০৫:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১১৩০ বার পড়া হয়েছে

আমিনুল জুয়েল, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আল-আমিন (১৮) নামে এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই চালককে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা তাঁকে। এঘটনায় অটোরিকশার আগের চালক সোহাগকে (২১) পুলিশ ফাঁড়ি হেফাজতে নেয়া হয়েছে।

আহত আল-আমিন ওই উপজেলার বাগধানা গ্রামের আশরাফুলের ছেলে। রবিবার ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরুপপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় নওহাটা মোড়ে শরীরে কাঁদামাটি ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে সংবাদ দেন। আহত ওই যুবক হাত দিয়ে তার গলা ধরে ছিল। এসময় সে তেমন কথা বলতেও পারছিল না।

ওই রাতেই পুলিশের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে।

ওই অটোরিকশার মালিক বেলঘরিয়া গ্রামের বিশু ঋষি বলেন, গত বৃহস্পতিবার তিনি তাঁর অটোরিকশাটি চালানোর জন্য সোহাগকে দিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। তিনি জানতে পারেন শনিবার সন্ধ্যায় সোহাগ হাঁপানিয়া বাজার নামক স্থানে আল-আমিন নামে এক যুবককে সেটি চালানোর দায়িত্ব দেন।

এরপর আল-আমিন নওহাটার মোড় থেকে তিনজন যাত্রী নিয়ে স্বরুপপুরের উদ্দেশে রওনা দেন। পথে যাত্রীবেশে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মুখ, হাত ও পায়ে স্কসটেপ পেঁচিয়ে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে একটি স্কসটেপ ও একটি ব্যাগ জব্দ করেছে।

নওগাঁয় চালকের গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০৫:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০