ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আশা’র কক্সবাজার ব্যুরো প্রধানের পরিচয়পত্র হস্তান্তর

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১০১০ বার পড়া হয়েছে

নতুন আশা’র কক্সবাজার ব্যুরো প্রধানের পরিচয়পত্র হস্তান্তর

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় দৈনিক ‘নতুন আশা’ পত্রিকার কক্সবাজার ব্যুরো প্রধানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকাশ মিয়াজী-এর নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

এ সময় কক্সবাজার ব্যুরো প্রধান হিসেবে সাংবাদিক মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক, চট্টগ্রাম ব্যুরো প্রধান ও উপদেষ্টা হিসেবে নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি হিসেবে কামরুল ইসলাম এবং রামু প্রতিনিধি হিসেবে আব্দুল মালেক সিকদার-এর হাতে পরিচয়পত্র প্রদান করা হয়।

এসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকাশ মিয়াজী বলেন, “সাংবাদিকতার মূল লক্ষ্য হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা।”

তিনি ‘নতুন আশা’ পত্রিকার সকল প্রতিনিধিকে সততা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরাও নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।

পত্রিকার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার মর্যাদা সমুন্নত রাখা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নতুন আশা’র কক্সবাজার ব্যুরো প্রধানের পরিচয়পত্র হস্তান্তর

আপডেট সময় : ১০:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬