নলছিটিতে ভ্রাম্যমান আদালতে দুই জেলের জরিমানা
- আপডেট সময় : ১১:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১০৯৮ বার পড়া হয়েছে
নলছিটিতে ভ্রাম্যমান আদালতে দুই জেলের জরিমানা
আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে দুই জেলেকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১০জানুয়ারী) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।
উপজেলা মৎস্য দপ্তর মঙ্গলবার বিকেলে সুগন্ধা নদীর সূতালরী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলার কুলকাঠি ইউনিয়নের মৃত কালাম মাঝির ছেলে সোহেল মাঝি (২৫) ও ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামের কামাল আকনের ছেলে মামুন আকন (২৯)।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ নজরুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার রোধে বিশেষ কম্বো অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























