শিরোনাম:
নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১০৩২ বার পড়া হয়েছে
নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধিঃ
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভাধীন জোলারবাতা এলাকা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দুর্ঘটনার আগে তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পরে স্থানীয় পথচারীরা রাস্তায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে সিংড়া থানা পুলিশ আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আস্থা/এমএইচ

















