ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় ভোট চাইলেন প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

নৌকায় ভোট চাইলেন প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ফুলছড়ি উপজেলার হোসেনপুর কঞ্চিপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সরকারের নানা উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, প্রয়াত ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া’র মেয়ে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।

তিনি বলেন, প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সময়েই ফুলছড়ি-সাঘাটা উপজেলার রাস্তা ঘাট থেকে শুরু করে সর্বস্তরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখনো সাঘাটা – ফুলছড়ি উপজেলার মানুষের অন্তরে আমার বাবা স্বরণীয় হয়ে আছেন। তিনি আরও বলেন, আমার বিশ্বাস আগামি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিবেন। এসময় সহস্রাধিক মানুষের সামনে নৌকায় ভোট চান ফাররজানা।

এরআগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদ হাসান সুজাসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ট্যাগস :

নৌকায় ভোট চাইলেন প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে

আপডেট সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩