ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

পাঁচবিবিতে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

শনিবার রাত ৯টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী বাজার সংলগ্ন মৃত শুকুর আলীর পুত্র সামছুল ইসলামের বাড়ীর গোসল খানার মেঝের নিচ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

ঐ বাড়ীতে কর্মরত রাজমিস্ত্রি শ্রমিক নবিউল ইসলাম ও উজ্জল হোসেন জানায়, বাড়ীটিতে সংস্কার কাজ করাকালীন ঐ দিন বিকেলে বালু সিমেন্ট মেশানো মসলা বেশি হওয়াই বাড়ীর মালিক তাদেরকে গোসল খানার মেঝের কাজ করতে বলেন। এ কাজ করতে গিয়ে তারা সেখানে লাগানো লাউ ও পুঁই শাকের গাছ উপড়ে ফেলে কোদাল দিয়ে মাটি সরাতেই সেখান থেকে অর্ধ পচা জিন্সের প্যান্ট, বেল্ট দেখে এবং গর্ত থেকে লাশের পচা দূর্গন্ধ পায়।

এ অবস্থায় তারা ভয় পেয়ে কাউকে কিছু না বলে জায়গাটি মাটি চাপা দিয়ে বিষয়টি পাঁচবিবি থানায় জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহিদুল হক, সিআইডি সদস্যের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম বলেন, মৃত দেহ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান মৃত দেহটি সম্পূর্ণ গলিত এবং কিছু হাড় পাওয়া গিয়েছে। ফরেনসিক সহ ডিএনএ টেস্টের পর পরিচয় সনাক্তকরণ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

পাঁচবিবিতে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩