ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ১১০০ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ছোট্ট ভাইয়ের লাঠির আঘাতে মমতাজ উদ্দিন (৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দানেজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আজ শনিবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মমতাজ উদ্দিন ঐ গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১৬ জুন দানেজপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মমতাজ উদ্দিন (৬৮) ও আমজাদ হোসেন (৬৫) দুজনের মধ্যে বাড়ীর প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তর্কে বির্তকে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোট্ট ভাই আমজাদ হোসেন আপন বড় ভাই মমতাজ উদ্দিন কে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরত্বর আহত হয়। এসময় পরিবারের লোকজন তাকে ঐ দিনই চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখান থেকে চিকিৎসা শেষে গতকাল শুক্রবার (২৩ জুন) বাড়ীতে নিয়ে আসলে রাতেই তিনি মারা যান।

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে মামলা হয়েছে।

ট্যাগস :

পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩