ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

পাঁচবিবিতে হাতের রগ কাটা অবস্থায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৬:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে হাতের রগ কাটা অবস্থায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বড় মোহাম্মদপুর গ্রামের কিনামুদ্দিনের ছেলে ও সড়াইল ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কলেজ ছাত্র সৌরকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারনা করছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্প্রতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেউ একজন মোবাইলে সৌরভ কে ফোনে দেন। সৌরভ ফোন পেয়ে বাড়ী থেকে বাহিরে গেলেও রাতে আর ফিরে আসেনি। এ সময় পরিবারের লোকজন একাধিকবার সৌরভের ফোনে ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি। এরপর রাতে খোঁজাখুঁজিও করে তারা।

সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার সময় বাড়ী অদূরে ধান ক্ষেতে সৌরভের বাম হাতের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য মিনহাজুল ইসলাম বলেন, সৌরভের পিতা-মাতা নিরহ লোক। সৌরভও খুব ভাল ছেলে। সে কখনও খারাপ ছেলেদের সাথে মেলামেশা করতেন না।

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্যাগস :

পাঁচবিবিতে হাতের রগ কাটা অবস্থায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩