ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

পাঁচ দফা দাবিতে উত্তাল রাজধানীর সায়েন্সল্যাব মোড়

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ১০৯২ বার পড়া হয়েছে

পাঁচ দফা দাবিতে উত্তাল রাজধানীর সায়েন্সল্যাব মোড়

আতিক দেওয়ানঃ

পাঁচ দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থী ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ পর তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ৭ কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি এবং কয়েকজন শিক্ষক ৭ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ করে বের করে দেয়। এর প্রতিক্রিয়ায় অবরোধ করেছেন তারা।

ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেয়। এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়াসহ সবগুলো দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। না মানলে রাস্তা ছাড়ব না।

দাবিসমূহ ১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। ২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। ৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। ৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে, মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছিল।

ট্যাগস :

পাঁচ দফা দাবিতে উত্তাল রাজধানীর সায়েন্সল্যাব মোড়

আপডেট সময় : ০৯:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫