ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

পাংশায় শিশু মুরছালিনের লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে আটক ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

পাংশায় শিশু মুরছালিনের লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে আটক ২

আবুল কালাম আজাদ , রাজবাড়ী 

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের ছয় বছরের শিশু মুরছালিন অপহরণের চর দিন পর লাশ গত বুধবার পাটক্ষেতে থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পাংশা থানা পুলিশ। লাশ উদ্ধারের ৪৮ ঘন্টার মধ্যে ২ আসামিকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

এ ঘটনায় দায়ের করা মামলায় শিশু মুরছালিনের দাদা হাবিবুর রহমান ও তার চাচাতো ভাই শাকিল আহম্মেদ রণিকে শুক্রবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পঠিয়েছে পুলিশ।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এস আই মো: জুয়েল রানা, এস আই মো: কামাল হোসেন ও এস আই নবীন বিশ্বাস অভিযান চালিয়ে শিশু মুরছালিন হত্যায় জড়িত থাকার অভিযোগে উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রাম থেকে মৃত মোহাম্মাদ আলীর ছেলে হাবিবুর রহমান ও মো: নজরুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ রনিকে গ্রেফতার করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহাদাত হোসেন বলেন, শিশু হত্যায় দায়ের করা মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে। ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরো আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মুরছালিনের বাবা নবাব মন্ডল তার ছেলে নিখোঁজ হওয়ার পরপরই থানায় মামলা করেছিলেন। মুরছালিনের দাদা, চাচা ও চাচাত ভাইয়েরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি মামলায় অভিযোগ করেন।

[irp]

আপডেট সময় : ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১