ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

পাকিস্তানি রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ১১৩২ বার পড়া হয়েছে

পাকিস্তানি রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

আন্তর্জাতিক ডেস্কঃ

তুর্কেমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। যদিও তার কাছে বৈধ ভিসা ও অন্যান্য কাগজপত্র ছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ মঙ্গলবার (১১ মার্চ) জানিয়েছে, কেকে ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। কিন্তু ওইখানে তাকে আটকান ইমিগ্রেশনের কর্মকর্তারা। তারা তার বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগে তোলেন। এছাড়া তারা তার কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি স্পষ্ট নয়।

‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগ তোলার পর লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তখনই তাকে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দ্য নিউজ জানিয়েছে, এ ঘটনার বিবরণ দিতে কেকে ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে।

অপর পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হতে পেরেছে কেকে ওয়াগান লস অ্যাঞ্জেলসে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এবং এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।

শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ও আফগানদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এর ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি কূটনীতিকের সঙ্গে ঘটল এমন ঘটনা। যা ইসলামাবাদের জন্য একটি বিব্রতকর বিষয়। কেকে ওয়াগান নামে যে কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে তিনি বেশ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের দূত হিসেবে কাজ করেছেন।

ট্যাগস :

পাকিস্তানি রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

আপডেট সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫