মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি
- আপডেট সময় : ১২:৫৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আজ শনিবার (২৭ জুন) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং দ্য টাইমস অব ইসরায়েল আইআরজিসির সূত্রের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধরনের সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে ইরানের পক্ষ থেকে এর চেয়েও আরও ব্যাপক ও ভয়াবহ জবাব দেওয়া হবে।
ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায়
এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের জাহাজ তাদের নির্ধারিত গতিপথ পরিবর্তন করেছে।
দৈনিক আস্থা/এমএইচ























