ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

News Editor
  • আপডেট সময় : ০৬:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১৩৮ বার পড়া হয়েছে

সোহরাব হোসেন সাতক্ষীরা থেকে –সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল ওই গলিত মরদেহটি উদ্ধার করে। তিনি জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এখনও তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে দেশে ধর্ষণ বন্ধ হবে

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০