ট্রেনিংয়ের জন্য এনে বিক্ষোভ মিছিল করালো এনসিপি
- আপডেট সময় : ১২:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
ট্রেনিংয়ের জন্য এনে বিক্ষোভ মিছিল করালো এনসিপি
কুষ্টিয়া প্রতিনিধিঃ
এনসিপির চার অঙ্গসংগঠনের বিক্ষোভে আসা নারীরা সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি: এনপিবিexpand
এনসিপির চার অঙ্গসংগঠনের বিক্ষোভে আসা নারীরা সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি: এনপিবি
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া দুই নারীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে এক নারী দাবি করেন,তাকে ট্রেনিংয়ের কথা বলে কর্মসূচিতে নিয়ে আসা হলেও সেখানে গিয়ে তিনি বিক্ষোভ মিছিল দেখতে পান। অন্য নারীও জানান, তাকে শুধু পৌরসভায় আসতে বলা হয়েছিল, মিছিলের বিষয়ে তিনি অবগত না।
‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরেক নারী জানান, তাকে পৌরসভায় আসতে বলা হয়েছিল। তবে কেন বা কী কর্মসূচিতে অংশ নিতে তাকে সেখানে আসতে বলা হয়েছে, তা তিনি জানতেন না। তার ভাষ্য,আমারে বলেছে পৌরসভায় আসা লাগবি। আমরা কি জানি নাকি কিসের জন্য আসতে বলেছে। আমারে পৌরসভায় আসতে কইছে তাই আইছি।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন,এটা এনসিপির কোনো বিক্ষোভ না। এটা এনসিপির অঙ্গসংগঠন আয়োজন করেছিল। তবে আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। আমাদের যে কয়েকজন কর্মী আছে, আমরা তাদের নিয়েই রাজনীতি করি। এ বিষয়ে আমাদের কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখবে।
আস্থা/এমএইচ



















