পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত
- আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত
পানছড়ি প্রতিনিধিঃ
“পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ রূপায়ন” (Standing with teachers: 60 years of protecting the profession advancing its status and shaping our futures”) প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম-এর সভাপতিত্বে ও সঞ্চালিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেৃৃলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি সরকারী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ দত্ত চাকমা, পানছড়ি ইসলামিয়া সিঃ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কাসেম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারাৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃবলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গত ৬০ বছর ধরে শিক্ষকদের অধিকার রক্ষা ও মর্যাদা সমুন্নত রাখার যে সংগ্রাম, তা আগামীতেও অব্যাহত রাখতে হবে।
আস্থা/এমএইচ


















