ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

ফখরুল সত্য বলতে চান, অদৃশ্য কারণে পারেন না : সেতুমন্ত্রী

News Editor
  • আপডেট সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • / ১২২৭ বার পড়া হয়েছে

ফখরুল সত্য বলতে চান, অদৃশ্য কারণে পারেন না : সেতুমন্ত্রী।দেশের মানুষ হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচারের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশের মানুষ জিম্মি নয় বরং হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচারের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ।

আজ শুক্রবার সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘সরকার না কি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুঁড়ে যাচ্ছে। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না।

শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত তখনও বিএনপি অন্ধকার দেখে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যাদের দেখার চোখ নেই, তারাতো চারদিকে অন্ধকার দেখবেই। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে।

তিনি বলেন, দেশের মানুষ ভালো আছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বের উপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। তৃণমূলসহ দেশের মানুষকে উন্নততর জীবন দেয়াই শেখ হাসিনার লক্ষ্য।

সরকার লাইফ সাপোর্টে আছে: গয়েশ্বর

দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালি জমেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব সত্যকে সত্য বলতে চান, সাদাকে সাদা আর কালোকে কালোও বলতে চান কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তা বলতে পারেন না। আর এজন্যই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যেতে পারেননি। ফখরুল সাহেব রাজনীতির কারণে যা বলেন, তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলে জনমনেও সংশয় রয়েছে।

সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতুতে আজ ৩৬তম স্প্যান বসেছে,ফলে ৪১টি স্প্যানের মধ্যে বাকি ৫টি স্প্যান এ বছরের ডিসেম্বরের মধ্যেই বসানো হবে।

আপডেট সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০