ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি Logo শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী Logo স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি Logo ভারতের আর্শিবাদে ক্ষমতা দখল করে বসেছিল আওয়ামীলীগ Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা

ফরিদদপুরে সড়ক দুর্ঘটনায় তিন আরোহী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ১১০৭ বার পড়া হয়েছে

ফরিদদপুরে সড়ক দুর্ঘটনায় তিন আরোহী নিহত

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তিন তরুণ বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা ও পরস্পর বন্ধু।

নিহতরা হলেন, মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান দৈনিক আস্থাকে বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়েছিল। একই পথ দিয়ে কামারখালী থেকে বাগাট আসার পথে সড়কের উপর পরে থাকা গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় মাগুরাগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী আহত তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজন পরস্পর বন্ধু। হুসাইন সরদার স্নাতক (ডিগ্রি) শ্রেণিতে পড়াশোনা করতো।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, মরদেহ তিনটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

ফরিদদপুরে সড়ক দুর্ঘটনায় তিন আরোহী নিহত

আপডেট সময় : ১০:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩