ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / ১১০৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। নিহত বাবুল একই উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা মধ্যপাড়া এলাকার মৃত শুকুর মোল্লার ছেলে।

পুলিশ জানায়, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের কামাল মোল্লার বাড়ির সামনের সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে বৃহস্পতিবার সকালে ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পড়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত যুবকের ডান হাতে বৈদ্যুতিক শকের চিহ্ন ছিল এবং পুলিশের ধারণা বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় মামলা একটি সায়ের করেছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী ফাহিম হোসেন ইভান বলেন, একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে চলেছে। নিহত যুবকও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের নিচে থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ওসি মোঃ হাবিল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩