ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে শাবি ছাত্রীর আত্মহত্যা

News Editor
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১৬৫ বার পড়া হয়েছে

ফেসবুকে স্ট্যাটাস লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী। তার নাম আছিয়া আক্তার। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বগুড়ার সদর থানার মঠুরা গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমজনিত কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তার পরিবারের সদস্যরা।

নিহত আছিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়ার সদর থানার মঠুরা গ্রামের মো. জালাল উদ্দীনের মেয়ে।

তবে তার আগে মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন আছিয়া।

তিনি ফেসবুকে স্ট্যাটাসে লেখেন– ‘আমার ব্যবহারে কেউ কোনো দিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না; আল্লাহপাক সবাইকে ভালো রাখবেন।’

আছিয়ার ভাই আল আমীন বলেন, আমি প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত বারান্দায় বসে পড়াশোনা করে রাত ১টার দিকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরে মা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে দেখেন আছিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা তাকে নামিয়ে থানায় এসেছি।

বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম বলেন, এই মৃত্যু কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

বগুড়ার সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনা আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত তিন মাসে এ নিয়ে বাংলা বিভাগের দুই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এর আগে গত ৬ আগস্ট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তোরাবি বিনতে হক মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন।

ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে শাবি ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০