ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ নগরীতে ট্রাক ও অটোরিক্স মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর জুবিলী ঘাট এলাকার দেবরাজ ঘোষ (৩৫), সদর উপজেলার রঘুরামপুর (মাঝিপাড়া) এলাকার আবেদা খাতুন (৩৫) এবং তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শীলা আক্তার (২৫)। এর মধ্যে দেবরাজ ঘোষ ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় মাসকান্দা এলাকার তানিয়া সুলতানা (২০) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক মোঃ সুজাউদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১

আপডেট সময় : ১১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬