শিরোনাম:
বগুড়ায় র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১০৮৫ বার পড়া হয়েছে
বগুড়ায় র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি : র্যাব ১২ বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক দল ২৩ মে ২০২১ ইং তারিখে বগুড়ায় র্যাব ক্যাম্প কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল আল মামুন ( জি ) বি এন এর নেতৃত্বে বগুড়া জেলার সদর থানাধীন গোদারপাড়া চারমাথা ব্রীজের সান্তাহার মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ।
[irp]
অভিনব কায়দায় গাজা বহনের সময় মাদক ব্যবসায়ী মো: সুমন ( ৩০ ) পিতা- নাসির উদ্দিন সাং- নিউ মুরছুরাবাদ, জেলাঃ চট্টগ্রাম, কে মোট ২৫ কেজি গাঁজা সহ একটি প্রাইভেটকার, মোবাইল দুটো সিম কার্ড সহ তাকে গ্রেপ্তার করে র্যাব- ১২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল সে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
[irp]

























