ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বগুড়ায় বাসচাপায় সিএনজি বিধ্বস্ত, নিহত ৪

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

বগুড়ায় বাসচাপায় সিএনজি বিধ্বস্ত, নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বাস চাপায় সিএনজিতে থাকা এক নারীসহ ৪ জন মারা গেছে এবং এক শিশু আহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ৪ জনের মধ্যে ২ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন ধুনট উপজেলার বেড়েরবাড়ি সর্দার পাড়া গ্রামের বাদশা মিয়া (৬৫) ও সিএনজি চালক বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামের আব্দুল গনির ছেলে হযরত আলী (৩৫)। নিহত অপর দুজনের মধ্যে ১ জন নারী ও ১ জন পুরুষ।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানাযায়, বগুড়া শহর থেকে সিএনজি ৪ জন যাত্রী নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী যাচ্ছিল। দ্বিতীয় বাইপাস মহাসড়কে সুজাবাদ এলাকায় মহাসড়ক থেকে সিএনজি বাগবাড়ি সড়ক পার হচ্ছিল। এমন সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাসের সিএনজিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ১ জন নারীসহ ৩ জন মারা যান। স্থানীয় লোকজন আহত দুজনকে হাসপাতালে নেওয়ার সময় সিএনজি চালক হযরত আলী মারা যান।

দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে যায় এবং স্থানীয় কিছু লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী বলেন, পুলিশ হেফাজতে ৩ জনের মরদেহ রয়েছে। বাস ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

বগুড়ায় বাসচাপায় সিএনজি বিধ্বস্ত, নিহত ৪

আপডেট সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩