শিরোনাম:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও চেক প্রদান
Doinik Astha
- আপডেট সময় : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / ১০৬৪ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা হয়েছে। সোমবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলার ৯০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৬১ জন নারীকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।


























