ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন Logo হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা আটক Logo রংপুরে হরতালের ডাক দিয়েছে সাধারণ ভোটাররা Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী

বাগেরহাটে ট্রাক-ইঞ্জিনচালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকালে মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সাঈদ মোড়ল (৪৫) নামে এক যাত্রী মারা যান। এ সময় আহত হন চালকসহ চারজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার।

তিনি বলেন, আহত ও নিহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। ট্রাকটিকে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগস :

বাগেরহাটে ট্রাক-ইঞ্জিনচালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ১২:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪