ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন! চরম ভোগান্তিতে শুক্তাগড় ইউনিয়ন বাসি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন! চরম ভোগান্তিতে শুক্তাগড় ইউনিয়ন বাসি

আমির হোসেন, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ২ বছর যাবৎ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পরিষদে সেবা নিতে আসা স্থানীয় নাগরিকদের।

সূত্র জানায়, বিদ্যুৎ বিভাগ বকেয়া বিল আদায়ের জন্য মাইকিং সহ বিভিন্ন সময়ে নোটিশ দিয়েছেন কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের গাফেলতির কারণে তাদের বিল পরিশোধ করা হয়নি। পরিষদে প্রায় ত্রিশ হাজার টাকা পাওনা থাকায় বিদ্যুৎ বিভাগ গত ১ সপ্তাহ আগে পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

[irp]

বিদ্যুৎ বিহীন পরিষদ এতোদিন অতিবাহিত হলেও পূর্নরায় বিদ্যুৎ সংযোগ আনতে নেই কোন উদ্যোগ। পরিষদে সেবা নিতে আসা লিটন, গৌতম, লাবলী, রিজিয়া বেগম, কামাল ও ফোরকান জানান, তারা তিন চার দিন পর্যন্ত জন্ম সনদ নেওয়ার জন্য পরিষদে আসেন কিন্তু বিদ্যুৎ না আসা পর্যন্ত দিতে পারবে না বলে ছাফ জানিয়ে দেন এবং উদ্দ্যোক্তা শামিম বলেন, সার্ভারে খুব সমস্যা।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদে কর্মরত এক ব্যক্তি বলেন, এই তীব্র তাবদাহে পরিষদে বসে অফিস করা খুবই কষ্ট হচ্ছে।

রাজাপুর পল্লী বিদ্যুৎ এর এজিএম রাজন কুমার দাস জানান, ইউনিয়ন পরিষদের লাইন এর আগেও দু’বার বিচ্ছন্ন করা হয়েছিল তখন ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধা কিছু টাকা পরিশোধ করে এবং মুচলেখা দিয়ে পূর্নরায় সংযোগ নিয়েছিলো। তার পরে আবার প্রায় ২ বছর বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। বর্তমানে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক মৃধা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর বিষয়ে সত্বতা স্বীকার করে বলেন, “পরিষদে হোল্ডিং ট্যাক্স (চৌকিদারী ট্যাক্স) ঠিকমতো উঠেনা বিদায় বিদ্যুৎ বিল দিতে পারিনি। খুব শীঘ্রই তাদের পাওনা টাকা পরিশোধ করে লাইন চালু করব।”

[irp]

ট্যাগস :

বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন! চরম ভোগান্তিতে শুক্তাগড় ইউনিয়ন বাসি

আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১