বিবাহ ও তালাক নিবন্ধন হবে অনলাইনে: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১০২৬ বার পড়া হয়েছে
বিবাহ ও তালাক নিবন্ধন হবে অনলাইনে: আইনমন্ত্রী
শেখ শ্রাবণ হোসেন শাওনঃ
বিবাহ ও তালাক নিবন্ধন অনলাইনে চালু করার পাশাপাশি এ ব্যবস্থাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে। কারণ দেশের বিভিন্ন এলাকার মানুষের বৈবাহিক সম্পর্কের তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা। এ ব্যবস্থার মাধ্যমে বাল্যবিবাহ শনাক্ত করা সহজ হবে। একইসঙ্গে আগের বিয়ের তথ্য গোপন করে কেউ অন্যত্র বিয়ে করতে চাইলে অনলাইনে তার বৈবাহিক ইতিহাস যাচাই করা সম্ভব হবে।
আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) কাজীদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বলেন, অনলাইন নিবন্ধনের মাধ্যমে বহুবিবাহ শনাক্ত করার পাশাপাশি উত্তরাধিকার নিয়ে ভুয়া দাবি ও মামলা-মোকদ্দমা কমানো সম্ভব হবে। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার স্ত্রী বা সন্তানদের কেউ উত্তরাধিকার দাবি করলে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে সেই দাবির সত্যতা যাচাই করা যাবে।
আস্থা/এমএইচ
















