বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০২৯ বার পড়া হয়েছে
বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ
কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিভ্রান্তকারীদের চোখে চোখে রাখে জবাব দিতে হবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা করেছে বিএনপি সরকার। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গঠনেই এই কার্ড কর্মসূচি।’
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পড়াশোনার সিলেবাস এমনভাবে করা হবে, যেন একজন শিক্ষার্থী আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। দেশের মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারলে দেশকে কখনো আত্মনির্ভরশীল করা সম্ভব হবে না।’
যে রাজনীতি দেশের মানুষের কল্যাণে কাজ করবে, সেটাই বিএনপির রাজনীতি বলেও জানান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দৈনিক আস্থা/এমএইচ



















