শিরোনাম:
বিয়ে করছেন মৌনী রায়
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১০৯২ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
শিগগিরই বিয়ে করছেন মৌনী রায়। ব্যাংকার সূরজ নাম্বিয়ারের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি। যদিও বলিউডের এই বাঙ্গালি কন্যা এ বিষয়ে এখনো কোন মুখ খুলেননি।
করোনার জেরে লকডাউন চলাকালীন দুবাইতে বোনের বাড়িতে আটকে গিয়েছিলেন তিনি। সে সময় বোনের বাড়ি থেকে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন মৌনী রায়। শোনা যায়, দুবাইতে থাকাকালীনই বিশেষ বন্ধু সূরজ নাম্বিয়ারের সঙ্গে সময় কাটাতে শুরু করেন।
এছাড়া নিজের জন্মদিন উপলক্ষ্যে মৌনী যখন দুবাইতে যান, তখনো সূরজের সঙ্গে তিনি সময় কাটান বলে জানা যায়। এমনকী, মৌনী এবং সূরজের বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে আসে। যদিও সূরজ তার বন্ধু বলেই দাবি করেন মৌনী রায়। তবে মৌনী রায়ের ইনস্টাগ্রামের ছবিতে সূরজ নাম্বিয়ারকে বার বার ‘লাইক’ করতেও দেখা যায়।


























