শিরোনাম:
রাষ্ট্রপতির পদত্যাগ জানেন না স্পিকার!
Astha DESK
- আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির পদত্যাগ জানেন না স্পিকার!
রায়হান জামানঃ
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে, দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোশাল মিডিয়াসহ দেশের প্রথম শ্রেণির মিডিয়া ও সংবাদপত্র সয়লাভ অথচ বিষয়টি জানেনা স্পিকার!।
আজ শুক্রবার (২৪ জুলাই) দুপর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি সাংবাদিকদের বলেন, মেডিকেল চেকআপ শেষ হওয়ায় ব্যক্তিগত কাজে আগেই ফিরে এসেছেন।
তিনি বলেন, দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শুনিনি। এখন শুনবো। আর রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন।
এর আগে, উন্নত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান তিনি। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল।



















