শিরোনাম:
বিয়ে করলেন শাফায়েত চৌধুরী
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১০৮৪ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির একমাত্র ছেলে শাফায়েত চৌধুরী বিয়ে করেছেন। শাফায়েত নিজেই তার ফেসবুকে এ খবর নিশ্চিত করেছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ছয় বছর একসঙ্গে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত।
[irp]
জানা গেছে, তার স্ত্রী ভ্যান ক্রালিংকেন নেদারল্যান্ডের নাগরিক। দেশটির রাজধানী আমস্টারডামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে পড়াশোনা শেষে নেদারল্যান্ডে বসবাস করছেন শাফায়েত।
নেদারল্যারন্ডে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কারণে সেই আয়োজনে উপস্থিত হতে পারেননি তার বোন লামিয়া চৌধুরী।
ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়ে ভাইয়ের বউকে স্বাগত জানান দিতিকন্যা। করোনা পরিস্থিতিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান।


























