শিরোনাম:
বৃষ্টিতে ছাত্র-ছাত্রীরাসহ জনসাধারণের চলাচলে দুর্ভোগ
Doinik Astha
- আপডেট সময় : ১০:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১০৮৭ বার পড়া হয়েছে
মোঃ হানিফ বিন রফিক তামিরুল মিল্লাত প্রতিনিধি: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী সংলগ্ন আবাসিক এলাকা মিল্লাত ট্রাস্ট এবং বালাদিল আমিন রাস্তার বেহাল অবস্থা। সারাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী’তে প্রায় ১২ হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করছেন। মাদ্রাসার হলে পর্যাপ্ত সিট না থাকায় ৮ হাজারের ও বেশি ছাত্র-ছাত্রী বালাদিল আমিন এবং মিল্লাত ট্রাস্ট আবাসিক এলাকায় থাকেন। এই রাস্তাই তাদের যাতায়াতের একমাত্র রাস্তা। রাস্তাগুলোর বেহাল অবস্থায় ছাত্র ছাত্রীদের চলাচলে দুর্ভোগ। রাস্তা সংস্করনের কাজ চললেও অগ্রগতি নেই কাজের। এতে ছাত্র-ছাত্রীরাসহ স্হানীয় জনগণের চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। কতৃপক্ষের কাছে কাজের অগ্রগতির জন্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ স্হানীয় জনগণ জোরালো আবেদন জানিয়েছেন।

























