বড় পর্দায় অভিনয়ে শাফিন আহমেদ
- আপডেট সময় : ১২:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক :জনপ্রিয় মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকালিস্ট শাফিন আহমেদ বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি ‘রহস্য ঘেরা শহর’ নামের একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ব্যান্ড তারকা শাফিন আহমেদ বলেন, অনেকদিন ধরেই সিনেমাটি নিয়ে পরিচালকের সঙ্গে আলোচনা চলছিল, মনে হলো করা যায়। এতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। তবে চরিত্রটি গোয়েন্দার হলেও সংগীত পরিচালক হিসেবেও আমাকে দেখা যাবে।
এ প্রসঙ্গে পরিচালক তারিক মুহাম্মদ হাসান বলেন, মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ তরুণ প্রজন্মের কাছে একটা স্বপ্নের নাম। মাইলসের গান শুনে তরুণরা ব্যান্ডের গানের প্রতি আগ্রহী হয়। শাফিন ভাই আমাদের সিনেমায় অভিনয় করছেন এটা আমাদের জন্য গর্বের।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি। আরও রয়েছেন সামিন, মানিক ও সপ্তর্শীসহ অনেকেই।


























