ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১১০৬ বার পড়া হয়েছে

ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধিঃনোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ থেকে পালিয়ে আসা ৫ শিশু ও ৪ মহিলাসহ ১২ রোহিঙ্গাকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করেছে স্থানীয় লোকজন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

শুক্রবার (১১ জুন) চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণের ঘাট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), ইউছুফ (৩৫), সিদ্দিক (২০), জুবায়েদা (১৬), আবুল হায়েজ (১৩), শহিদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।

[irp]

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ভাড়া নৌকাযোগে ১২ জন রোহিঙ্গা চরএলাহি দক্ষিণ ঘাটে আসে। দেখতে পেয়ে তাদেরকে স্থানীয় লোকজন আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ভাসানচর থেকে পালিয়ে তারা তাদের পুরাতন ক্যাম্প কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে ভাসানচর ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

[irp]

ট্যাগস :

ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৪:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১