ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ভিসা নীতির প্রভাব পড়ছে প্রশাসনের সর্বত্র-ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

ভিসা নীতির প্রভাব পড়ছে প্রশাসনের সর্বত্র-ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

বর্তমান সরকার নির্বাচিত নয়, জোর করে ক্ষমতায় টিকে আছে। কৌশল বদলে সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। একতরফাভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে শেখ হাসিনা। বিদেশিরাও বলছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের বক্তব্য এখন চাপা দিতে মিথ্যাচার করছে সরকার। টালবাহানা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ধোলাইখাল এলাকায় সমাবেশে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সোজাভাবে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে হবে। সহজে কথা না শুনলে রাজপথে ফায়সালা। বেগম জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রেখেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেগম জিয়া। তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করলে সব কিছুর দায় সরকারকেই নিতে হবে।

আমেরিকার নিষেধাজ্ঞা পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আমেরিকার ভিসা নীতিতে দিশেহারা সরকার। সেই সাথে ভিসা নীতির প্রভাব পড়তে শুরু করেছে প্রশাসনের সর্বত্র।

ট্যাগস :

ভিসা নীতির প্রভাব পড়ছে প্রশাসনের সর্বত্র-ফখরুল

আপডেট সময় : ০৭:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩