ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বাধ্যতামূলক অবসর দেওয়া হলো পুলিশের ৩৩ কর্মকর্তাকে Logo যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা: জরুরি সভা স্থগিত Logo ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০ নারী-পুরুষ Logo কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক Logo টাঙ্গাইলে সাত দিনে পাঁচ খুন Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২ Logo সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ভুয়া জামিননামা বানিয়ে হাইকোর্টের সঙ্গে প্রতারণা, গাইবান্ধায় কারারক্ষী গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / ১১৯৬ বার পড়া হয়েছে
  1. ভুয়া জামিননামা বানিয়ে হাইকোর্টের সঙ্গে প্রতারণা, গাইবান্ধায় কারারক্ষী গ্রেফতার

হাইকোর্টের ভুয়া জামিননামা বানিয়ে হত্যা মামলার এক আসামিকে জামিনের চেষ্টা মামলার তালিকাভুক্ত আসামি গাইবান্ধার কারারক্ষী মোজাম্মেল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

তিনি বলেন, সকালে কারারক্ষী মোজাম্মেল হক জেলা কারাগারে যাওয়ার পথে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের জেলখানা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে একটি সাদা মাইক্রোবাসে করে ঢাকা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

তবে কেন বা কী কারণে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে; তার বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি। গ্রেফতারকৃত মোজাম্মেল হক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। তিনি গাইবান্ধা জেলা কারাগারে কারারক্ষী হিসাবে কর্মরত।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, ২০১৯ সালে কারারক্ষী মোজাম্মেল হক ঠাকুরগাঁও কারাগারে কর্মরত থাকাকালীন হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরি করেন। পরে সেই জামিননামা আদালতে উপস্থাপন করে কারাবন্দি হত্যা মামলার এক আসামির জামিনচেষ্টা করেন মোজাম্মেল হক। এ ঘটনায় মামলার তালিকাভুক্ত আসামি তিনি। প্রতারণা করে হত্যা মামলার আসামির জামিনচেষ্টার ঘটনাটি অধিকতর তদন্তের জন্য ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গাইবান্ধার জেল সুপার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও থাকাকালীন হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরির মামলায় মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে। ঢাকার একজন পুলিশ কর্মকর্তা মুঠোফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন।

ট্যাগস :

ভুয়া জামিননামা বানিয়ে হাইকোর্টের সঙ্গে প্রতারণা, গাইবান্ধায় কারারক্ষী গ্রেফতার

আপডেট সময় : ০৪:০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১