মহিলার কাছে ১০ লাখ টাকা দাবি, পিস্তল ইয়াবাসহ আটক-১
- আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১০৪৯ বার পড়া হয়েছে
মহিলার কাছে ১০ লাখ টাকা দাবি, পিস্তল ইয়াবাসহ আটক-১
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর মাইজদীতে দুবাই প্রবাসীর স্ত্রীর কাছে বাসায় অস্ত্রের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন টিটু (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে হক ম্যানশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় তার তিন সহযোগী পালিয়ে যায়।
পুলিশ জানান, আটক টিটুর বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ার করা হয়েছে এবং পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর বলেন, আনোয়ার হোসেন টিটুকে আটক করা হয়েছে। তার নামে অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি এবং মারামারি সংক্রান্ত আইনে ৭টি মামলা রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















